শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
১৬ ডিসেম্বর ২০ ২২
৫:৫৩ অপরাহ্ণ

দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্প অর্পণ

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি বিজয় ছিনিয়ে আনে।

পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। প্রতি বছর বাংলাদেশে এ দিবসটি বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়।

সিলেটের বিশ্বনাথে প্রবাসি দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা শহীদ মিনারে সকাল ৮টায় পুষ্প অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আজমান আলী, দাদু ভাই ফইল মিয়া ফাউন্ডেশনের সভাপতি মো: কামাল উদ্দিন, সহ-সভাপতি, মোছা: আলপনা বেগম, সাধারণ সম্পাদক, নিজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী অর্থ সম্পাদক আখলিমা বেগম, সহ-অর্থ সম্পাদক তাছলিমা বেগম, অফিস সম্পাদক সুরমা বেগম, ক্রীড়া সম্পাদক, সানাজ মিয়া, অফিস সম্পাদক সুরমা বেগম, প্রচার সম্পাদক মকবুল হোসেন, নির্বাহি সদস্য লয়লুছ মিয়া।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ