মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
বিজ্ঞপ্তি:
১৮ জানুয়ারী ২০ ২৫
১০ :২১ অপরাহ্ণ

সিলাম ইউনিয়ন রাজমিস্ত্রী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিষেক

দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়ন রাজমিস্ত্রী উন্নয়ন পরিষদের উদ্যোগে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ১৭ জানুয়ারি শুক্রবার সিলাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী আবাসন ব্যবসায়ী আলহাজ মোঃ হারুনুর রশীদ।

প্রধান বক্তা ছিলেন নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ডাঃ মিফতাহল হোসেন সুইট। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট রাজনীতিবীদ আবেদ রাজা, বিশিষ্ট রাজনীতিবিদ হাজী তাজরুল ইসলাম তাজুল, বিশিষ্ট রাজনীতিবিদ যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ কামাল উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ মনিরুল ইসলাম তুরন, বিশিষ্ট আবাসন ব্যবসায়ী হাজী আব্দুল কাইয়ুম, বিশিষ্ট ব্যবসায়ী মোতাহির হোসেন জুনেদ, নাট্য অভিনেতা শাহেদ মোশারফ, রাজনীতিবিদ সুহেল ইবনে রাজা, সংগঠনের সহ সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, সুহেল আহমদ (মেম্বার) আমিরুল ইসলাম মাসুম মেম্বার, বিশিষ্ট মুরুব্বী জিল্লুর রহমান জিলু, মনু মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ