শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৫ ডিসেম্বর ২০ ২২
১০ :১৬ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর আবুল কাশেম’র সিলেট অফিস পরিদর্শন

বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর মোঃ আবুল কাশেম ১৫ ডিসেম্বর বিকালে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে পরিদর্শন করেন। বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মোঃ জাবেদ আহমদ। পরে তাঁকে নির্বাহী পরিচালক মহোদয়ের অফিস কক্ষে নিয়ে গেলে নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুনুল হক ফুলের তোড়া দিয়ে বরণ করেন।

এসময় বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব রূপ রতন পাইন, পরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম, পরিচালক জনাব শামীমা নার্গিস, অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ ও অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্য ও নির্বাহী পরিচালক মহোদয়ের শাখার অফিসার মোঃ আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন। পরে প্রাক্তন ডেপুটি গভর্নর জনাব মোঃ আবুল কাশেম সদ্য পদোন্নতি পাওয়া পরিচালক শামীমা নার্গিস কে ফুলেল শুভেচছা জানান।

ব্যাংক এশিয়া লিমিটেড ও বারাকা পাওয়ার লিমিটেড এর স্বতন্ত্র পরিচালক, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন ডেপুটি গভর্নর মোঃ আবুল কাশেম সিলেট অফিসে দু মেয়াদে ১৯৮৪-৮৬ সালে ডেপুটি ডাইরেক্টর এবং ১৯৯৬-৯৮ সালে জেনারেল ম্যানেজার (অফিস প্রধান) ছিলেন। আজ বিকালে দীর্ঘ আলোচনায় তিনি পুরনো দিনের কর্মকর্তা কর্মচারী এবং নানান ঘটনার স্মৃতি রোমন্থন করেন।

আসরের নামাজ আদায় করে অফিসের কয়েকটি শাখা বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সৈয়দ শোয়েবুর রহমান, আবু তৈয়ব মোঃ আব্দুল্লাহ, মোঃ আতিকুর রহমান, কালিপদ রায়, মোঃ সাইফুল আলম, ফরিদ আহমদ, মোঃ আব্দুর রহমান, যুগ্মব্যবস্থাপক(ক্যাশ) সুব্রত দত্ত প্রমুখ এসময় তাঁর সাথে ছিলেন। উল্লেখ্য বারাকা পাওয়ার লিমিটেডের একটি অনুষ্ঠানে অংশ নিতে তিনি এখন সিলেট অবস্থান করছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ