বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি:
২১ জুন ২০ ২৪
৮:০ ৯ অপরাহ্ণ

এস.এম.আলী আহমদ সভাপতি,সুহুল আমীন জুয়েল সম্পাদক
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর আওতাধীন ২৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর আওতাধীন ২৫ নং ওয়ার্ড শাখার ২০২৪-২৫ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।

২১ জুন শুক্রবার, বাদ জুমুআ নগরীর ২৫ নং ওয়ার্ড কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আরিফ হোসাইন সামাদ।

কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সাংগঠনিক সম্পাদক এইচ কে এম নোমান, সহ-প্রচার সম্পাদক নাজমুল হাসান রাসেল, অর্থ সম্পাদক ইমাম উদ্দিন মানিক, সহ-অফিস সম্পাদক আব্দুল মুনতাসির খান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মো.মাহদি বিন আব্দুল আজিজ।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এস.এম. আলী আহমদ-কে সভাপতি, সুহুল আমীন জুয়েল-কে সাধারণ সম্পাদক ও সাব্বির আহমদ-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন-সহ-সভাপতি আমজাদ হোসেন হৃদয়, সাকিব হোসেন ফুয়াদ, সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমদ শাহী, শাহীর আহমদ আবির, সহ-সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন সাকিব , প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, সহ-প্রচার সম্পাদক মো:মহরম, নাইম আহমদ, অর্থ সম্পাদক আতিকুল ইসলাম, অফিস সম্পাদক জাহিদ আহমদ খান, সহ-অফিস সম্পাদক নাছিমুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক সুমন আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক তানভীর মাহমুদ রুম্মান, তালহা আহমদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ফাহাদ হোসেন, সহ-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ওমর ফারুক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাজির আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, লিছান আহমদ মাহীদ ।

সদস্য-লায়েক আহমদ, ইমন আহমদ, নাইম আহমদ, রাহি আহমদ, সাকিব আলী, জুবের সিকদার,শাকিল আহমদ,মো:ইমন আহমদ, মেহেদী হাসান, লাবিব আহমদ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ