বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৩ জুলাই ২০ ২০
৪:১৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে বাঙালি কন্যা তাইয়্যাবা মাহজাবিনের কৃতিত্ব

যুক্তরাষ্টের কানেকটিকাটে বাংলাদেশি শিক্ষার্থী তাইয়্যাবা মাহজাবিন সাদিয়া চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে মানুষের সেবা করতে চায়।

যুক্তরাষ্ট্রের দ্বাদশ গ্রেডের সমাপনী পরীক্ষায় কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেষ্টার সিটির চেনি টেক টেকনিকাল হাইস্কুলের ছাত্রী বাংলাদেশি আমেরিকান তাইয়্যাবা মাহজাবিন সাদিয়া সম্মিলিত জাতীয় মেধা তালিকায় কৃতিত্বের সহিত প্রথম স্থান (ভেলেডেকটেরিয়ান) অর্জন করে হাইস্কুলে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে।

তাইয়্যাবা মাহজাবিন সাদিয়া বাংলাদেশ কমিনিউটির পরিচিত মুখ তৌফিকুল আম্বিয়া টিপু এবং রেজিয়া বেগমের প্রথম সন্তান। সাদিয়ার পিতা তৌফিকুল আম্বিয়া টিপু কানেকটিকাট স্টেট জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি এবং বর্তমান আহবায়ক ,সুনামগঞ্জ জেলা সমিতি ইউ,এস, এর (নিউইয়র্ক) বর্তমান সাধারন সম্পাদক এবং ওয়ালিংফোর্ড বেন্গল লায়ন্স ক্লাবের বর্তমান সাধারন সম্পাদক।

সাদিয়া তার এ ফলাফলের জন্য স্কুল শিক্ষক এবং পিতা-মাতা সহ সবার কাছে কৃতজ্ঞ। সে ভবিষ্যতে ইউনিভার্সিটি অব কানেকটিকাট থেকে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে মানুষের সেবা করতে চায়। সাদিয়ার জন্ম বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ার গাঁও গ্রামে। সাদিয়া ইউনিয়নের সাবক চেয়ারম্যান জনাব সাজ্জাদুর রহমানের নাতনী। সাদিয়া সবার কাছে দোয়া প্রার্থী ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ