১১:১৯ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে প্রবাসীদের ভূমিকা অপরিহার্য: আব্দুল বারী
শনিবার (২০মার্চ) মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সাউন্ডটেক ক্যারাম এসোসিয়েশন ইউ,কে ও লন্ডন বাংলা ক্যারাম এসোসিয়েশন এর আয়োজনে বঙ্গবন্ধু কাপ একক ক্যারম টুর্নামেন্ট-২০২১ ইংসিলেট নগরীর শাহজালাল উপশহর খাঁন প্যালেসে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এম এ খাঁন ফান্ডেমশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান সাউন্ডটেক ক্যারাম এসোসিয়েশন ইউ,কে'র প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবক ক্রীড়ানুরাগী আব্দুল রাহমান খাঁন সুজা'র সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক ও শাহজালাল উপশহর যুব কল্যাণ পরিষদের সভাপতি রেজওয়ান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যারম টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল বারী।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বারী বলেন- শত বছরের লালিত স্বপ্ন,পরাধীনতার গ্লানি মুছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নয়নশীল স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন বাঙ্গালির স্বপ্নপুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আজ জাতির পিতার স্বপ্ন পূরণে মুজিব শতবর্ষ ও বাংলাদেশের ইতিহাসের সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে রূপ নিতে যাচ্ছে। তিনি আরোও বলেন-বাংলাদেশ কে সমৃদ্ধ,আধুনিক এবং উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরতে চাইলে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকা অব্যাহত রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মহানগর আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন। বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ মাহতাব আহমেদ রাসেল, ফারহান মাহতাব নাহি, মোস্তাফিজুর রহমান বাবুল সহ প্রমুখ।
উদ্বোধনী অনুস্টানে লন্ডনের চারজন বিশিষ্ট ক্যারম খেলোয়াড় নজির আহমদ, এ আর খাঁন সুজা,আব্দুল হক ও সুজন আহমদ উপস্থিত থেকে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন।