১০ :২৪ অপরাহ্ণ
টিএমকে ফাউন্ডেশন সিলাম ও জালালপুর ইউপি শাখার কমিটি গঠন
স্বেচ্ছাসেবী সংগঠন টু দ্যা ম্যান কাইন্ড ( টিএমকে) ফাউন্ডেশন সিলাম ও জালালপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সিলাম সিউর সাকসেস একাডেমীর কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
ঘোষিত কমিটিতে সিলাম ইউনিয়ন শাখার আহ্বায়ক যুবায়ের আহমদ হাবিব, সদস্য ফয়সল আহমদ, আব্দুস শহীদ মধু, রাসেল আহমদ, সায়েক আহমদ, মারুফ আহমদ, আহাদ হোসেন, সৌরভ দেব, ফাহিম আহমদ।
জালালপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. শাহজাহান আহমদ, সদস্য জাহিদ আহমদ, নজরুল ইসলাম, এমরানুর রহমান, সাহেদ আহমদ।
কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএমকে ফাউন্ডেশনের উপদেষ্টা চেয়ারম্যান তাহসিন এম খাঁন,সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রনব কান্তি দেব, সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান সুমন সহ প্রমূখ ।
টিএমকে এর কমিটি গঠন শেষে ৫০ টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলাম পি এল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আক্তার হোসেন, বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর আব্দুল গফফার, উস্তার আলি ফাউন্ডেশনের চেয়ারম্যান কিবরিয়া আহমদ অপু,চকের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান আহমদ, সিউর সাকসেস একাডেমীর শিক্ষক ইমন, সায়েক, হাবিব সহ প্রমূখ ।