২:১৬ অপরাহ্ণ
সিলেটে দেশীয় ব্রান্ড ফাইভ ষ্টার মোবাইল‘র ফোন নোট-১ এর যাত্রা শুরু
সিলেটে দেশীয় মোবাইল ব্রান্ড ফাইভ ষ্টার মোবাইলের নোট সিরিজের মডেল নোট-১ এর লঞ্চিং এর মধ্যে দিয়ে ফোর-জি সেবায় আত্মপ্রকাশ । এ উপলক্ষে সিলেট বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটে ৪র্থ তলায় আজ ৬ সেপ্টেম্বর রোজ রবিবার বিকাল ৫টা সময় আনুষ্ঠানিক ভাবে কেক কেটে নোট- ১ এর বিক্রয় কার্যক্রম এর যাত্রা শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন, করিম উল্লাহ মার্কেটের ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আব্দুল ওদুদ পাভেল, সিনিয়র সহ-সভাপতি ও একুশে বিজনেস গ্রুপের চেয়ারম্যান মারুফ আহমদ চৌধুরী, সহ-সভাপতি জাকারিয়া আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ এহসান আহমদ জাহেদ, অর্থ- সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খাঁন, প্রচার সম্পাদক মুরাদুজ্জামান চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল বাছিত, ফাষ্ট চয়েস টেলিকমের স্বত্তাধিকারী আবুল হাসান, এটি,এন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী কাজল দে, একুশ বিজনেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জোবায়ের রশিদ চৌধুরী, ফাইভ ষ্টার মোবাইলের এরিয় ম্যানেজার রনি পাল, সার্ভিস ইনচার্জ অর্পন দাশ, মনি দেব, ফাহিম আহমদ, তারেক আহমদ, সুমন আহমদ,
ফাইভ ষ্টার মোবাইলের সিলেটের এরিয়া ম্যানেজার রনি পাল বলেন,২০১৮ সালে ফ্যাক্টরীর মাধ্যমে দেশীয় ব্রান্ডের ফাইভ ষ্টার মোবাইল ফিচার ফোনের মার্কেটে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।এবার কোম্পানির লক্ষ্য ফিচার ফোনের মত গুনগত মান টিক রেখে স্মার্ট ফোনের মার্কেটে জায়গা দখল করে নেয়। তিনি আরো বলেন, নোট-১ এর খুচরা মুল্য- ৭৯৯০ টাকা এবং এতে যা থাকছে,
Dual Micro SIM 4G, Android 9.0 Pie, P25 Octa-Core 2.6GHz 64Bit , Network 2G,3G,4GLTE 6.6" HD+ Waterdrop Display, Camera 13MP AI Dual Camera+5MP, Bayer and Mono dual-sensor support, Rom 32GB+Ram 3GB UP TO 128GB, 4000mAh Li-Polymer Battery, Real Finger Sensor&Face Unlock, P-Sensor, L-Sensor, G-Sensor, GPS,BT,FM,Volte, Bluetooth ,FM Radio , Wi-Fi.