৬:৩৯ অপরাহ্ণ
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পান্ডুলিপির গুণীজন সংবর্ধনা
মহৎ কর্মের মাধ্যমেই মানুষ অমর হয়ে থাকেন: ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান
ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, মানবকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিরাই যুগ যুগ ধরে মানুষের মাঝে অমর হয়ে থাকেন। এজন্য মহৎ কর্মের ফলাফল সুদূরপ্রসারী। আজকের অনুষ্ঠানের গুণীজনদের সংবর্ধনা তারই উজ্জ্বল সাক্ষর। তাই মানবকল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বুধবার (২৪ মার্চ ২০২১) নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সভা হলে পান্ডুলিপি প্রকাশন, সিলেট ও অনুপ্রাণন গ্রন্থাগার-এর যৌথ উদ্যোগে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক ও লেখক লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, কবি অধ্যক্ষ কালাম আজাদ, সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রফেসর নন্দলাল শর্মা, শিক্ষাবিদ, লেখক ও সংগঠক লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, বিশিষ্ট সমাজসেবী ও সুচিকিৎসক প্রফেসর ডা. আজিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবী ও সুচিকিৎসক প্রফেসর ডা. শামীম আহমদ, কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পান্ডুলিপি প্রকাশন-এর স্বত্বাধিকারী লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সল। সাংবাদিক আবু জাফর মোহাম্মদ সালেহ ও মুনিরা সিদ্দিকা তারিন’র যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমসি কলেজ-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর অহিদুর রব, লেখক ও কবি ডা. আব্দুল জলিল চৌধুরী, শিক্ষাবিদ ও কবি মোঃ আনোয়ার হোসেইন, অনুপ্রাণন গ্রন্থাগারের পরিচালক জুনেদ আহমদ, প্রবাসী লেখক ও সংবর্ধিত অতিথি আনোয়ার শাহজাহানের পক্ষে বক্তব্য রাখেন সাংবাদিক ইমরান আহমদ, সংবর্ধিত অতিথি কবি, গল্পকার ও ঔপন্যাসিক গুলশান আরা রুবীর পক্ষে বক্তব্য রাখেন লেখক ও সাংবাদিক আল আমিন মোহাম্মদ সালমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লেখক ও সাংবাদিক মুহাম্মদ আব্দুল বাছিত। অনুষ্ঠানের শেষে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান। প্রধান আলোচকের বক্তব্যে শিক্ষাবিদ ও কবি অধ্যক্ষ কালাম আজাদ বলেন, হৃদয়ে যাদের ন্যায়-নীতি এবং মানবিকতা বিদ্যমান থাকে, তারাই সমাজ ও দেশের কল্যাণে এগিয়ে আসেন। তাদের চিন্তা-চেতনার মূলে থাকে মানবতার পক্ষে। সত্যিকার অর্থে তারাই সম্মাননা এবং ভালোবাসা পাওয়ার দাবীদার।
পান্ডুলিপি প্রকাশন এবং অনুপ্রাণন গ্রন্থাগার সিলেটের বরেণ্য ব্যক্তিত্বদেরকে অনন্য সম্মানে ভূষিত করেছে। যা তাদের মহত্তর কর্মকেই উদ্ভাসিত করছে। সংবর্ধিত অতিথির বক্তব্যে শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক নন্দনাল শর্মা বলেন, সেবাই মানুষের ধর্ম হওয়া উচিত। জীবনের স্ব স্ব ক্ষেত্রে সেবার মানসিকতা লালনকারী ব্যক্তিরাই কীর্তিমানদের আসনে সমাসীন হন। এক্ষেত্রে ডাক্তারদের কোনো তুলনাই নেই। এ পেশার মাধ্যমে মানুষকে সবচেয়ে বেশি সেবা প্রদান করা যায়।
আজকের অনুষ্ঠানের আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষাবিদ, কবি লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেন, মানবিকবোধ সম্পন্ন ব্যক্তিরাই সমাজ ও দেশের সম্পদ। তাদেরকে সম্মান জানানো সকলের কর্তব্য। তারা তাদের কর্তব্যপরায়ণতা, ন্যায়-নিষ্ঠতা, দেশপ্রেম দিয়ে সমাজকে সর্বোচ্চটুকু দেওয়ার প্রচেষ্টা করে থাকেন। এমনকি প্রবীণ বয়সেও কল্যাণী চিন্তা তাদেরকে তাড়িত করে। পা-ুলিপি প্রকাশন এবং অনুপ্রাণন এর আয়োজনকে কৃতজ্ঞতাচিত্তে ধন্যবাদ জানাচ্ছি। বিশিষ্ট সমাজসেবী ও সুচিকিৎসক ডা. আজিজুর রহমান বলেন, মানুষকে সেবাদানের লক্ষ্যেই চিকিৎসাকে পেশা হিসেবে গ্রহণ করেছি। সর্বদা মানুষকে ভালো কাজের উৎসাহ-উদ্দীপনা দিয়েছি।
চিকিৎসাসেবায় অবদানের জন্য আমাকে সংবর্ধিত করা হচ্ছে, এতে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। সামাজিক দায়বদ্ধতা থেকে সেবার প্রচার করলেই আমাদের সমাজটা সুন্দর হয়ে উঠবে। বিশিষ্ট সমাজসেবী ও সুচিকিৎসক প্রফেসর ডা. শামীম আহমদ বলেন, জীবনে কী হতে পারলাম বা পারলাম না এ নিয়ে চিন্তা করি না। চিকিৎসাকে পেশা এবং নেশা হিসেবে নিয়েছি। সমাজসেবার মানসিকতা নিয়ে মানুষকে যথাযথ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। আজকের এই সংবর্ধনায় আমি অত্যন্ত আনন্দিত। মানবিকতার উৎসারণ থেকে এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কবি, কলামিস্ট এবং প্রাবন্ধিক বেলাল আহমদ চৌধুরী বলেন, কর্মের মাধ্যমে মানুষ সমাজে তার অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়। তাদের ভিন্নধর্মী জীবনবোধ এবং পরিকল্পনাই তাদেরকে কাক্সিক্ষত স্থানে পৌঁছে দেয়। আজকের সংবর্ধিত ব্যক্তিবর্গ তাদেরই অন্তর্ভূক্ত। এরকম গুণীজনদের সাথে সংবর্ধিত হতে পেরে নিজেকে আনন্দিত মনে হচ্ছে। আমার জীবনে এটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ, লেখক ও সংগঠক লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর বলেন, আজকের অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তিরা সমাজে স্ব স্ব অবস্থানে স্বমহিমায় উদ্ভাসিত। তাদের কর্মপ্রেরণা এবং দেশের প্রতি দায়বোধ-কর্তব্যপরায়ণতা ব্যক্তিকে মানবকল্যাণে উৎসাহিত করবে। এমন আলোকিত ব্যক্তিদেরকে সংবর্ধনা দিতে পেরে পা-ুলিপি প্রকাশন এবং অনুপ্রাণন গ্রন্থাগার আনন্দিতবোধ করছে। সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালনকারীদের উৎসাহিত করার মাধ্যমে দেশেরই সামগ্রিক উন্নয়ন সাধিত হবে বলে আমার বিশ্বাস। কারণ কাজের মর্যাদাবোধই মানুষকে নতুন প্রেরণায় উদ্বেলিত করে।