৫:৩৪ অপরাহ্ণ
সিলেট ষ্টেশন ক্লাব লি: এর বিজয় দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্মননা এবং ক্লাব সদস্যদের আভ্যন্তরিন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ ডিসেম্বর (বুধবার) দুপুর ১২টায় সিলেট স্টেশন ক্লাবে ২১জন বীর মুক্তিযোদ্ধা ও ১২জন মুক্তিযুদ্ধের সংগঠকের পরিবারের সদস্যদের হাতে এই সম্মাননা দেন ক্লাব সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বীর প্রতীক মরহুম ইনামুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা মরহুম এনাম আহমদ চৌধুরী, বীর বিক্রম মরহুম ইয়ামীন চৌধুরী, বীর প্রতীক সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা এড. মুজিবুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা মরহুম এনামুল হক, মুক্তিযোদ্ধা এনায়েত আহমদ, মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ মহসিন আলী, মুক্তিযোদ্ধা অরুনোদ্বয় ব্রহ্ম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শওকত আলী, মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর, মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ আলী সুলতান, মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম, মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আকিল আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আলী আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা বিচারপ্রতি ড. মো. আবু তারিক, মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ও বীর প্রতিক মেজর অবসর তাহের উদ্দিন আখঞ্জি, মুক্তিযোদ্ধের সংগঠক মরহুম হুমায়ুন রশীদ চৌধুরী, মরহুম নবাব আলী সফদর খান, মরহুম মশুদ আহমদ চৌধুরী, ইছমত আহমদ চৌধুরী, মরহুম রওনক চৌধুরী, মরহুম আব্দুল লতিফ সরদার, মরহুম ড. নুরুল হোসেন চঞ্চল, মরহুম আখতার আহমদ, মরহুম এ এইচ সাহাদত খান, মরহুম সিরাজ উদ্দিন আহমেদ, মো. নুরুল ইসলাম খান এডভোকেট ও প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের পরিবারের হাতে সম্মাননা প্রদান করা হয়।
সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সহ সভাপতি মো. আবু বকর হিরনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা বিভাগের সদস্য দেলোয়ার জাহান চৌধুরী আপেল, ব্যবস্থাপনা বিভাগের সদস্য এনায়েত আহমদ, সাংস্কৃতিক বিভাগের সদস্য মোহাম্মদ আলতাফ, উন্নয়ন ও আবাসিক বিভাগের সদস্য নেহাল মোহাম্মদ হাসনাইন, বিনোদন বিভাগের সদস্য সুদীপ রঞ্জন সেন বাপ্পু, আপ্যায়ন বিভাগের সদস্য মুফতি এ. এস. শামীম আহমদ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পরিচালনা করেন ক্রীড়া বিভাগের সদস্য রাফি ইবরাহিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাব সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ক্লাব সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম, এডভোকেট ই. ইউ. শহিদুল ইসলাম শাহীন, বিচারপতি ড. আবু তারিক, ফজলে এলাহি চৌধুরী প্রমুখ।