বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৮ মার্চ ২০ ২৪
১০ :২৪ অপরাহ্ণ

বিবি'র নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম খান সিলেট অফিসে যোগদান উপলক্ষে সংবর্ধনা

নির্বাহী পরিচালক মোঃ সাইফুল ইসলাম খান ১৮ মার্চ (সোমবার) বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে যোগদান করেছেন।

এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে অফিসের সম্মেলন কক্ষে তাঁর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিচালক খালেদ আহমদ এর সভাপতিত্বে ও উপপরিচালক সুমি দাস এর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মোঃ আমিনুল ইসলাম।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, সিলেট এর সম্পাদক যুগ্ম পরিচালক সিতাংশু শেখর রায় নবাগত নির্বাহী পরিচালক কে সিলেট অফিসে স্বাগত জানান।

আরো বক্তব্য রাখেন অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল হাফিজ, বাংলাদেশ ব্যাংক ক্লাব, সিলেটের সভাপতি অতিরিক্ত পরিচালক মোঃ ওয়ারিছ উদ্দিন, অফিসার্স এসোসিয়েশন,সিলেটের সভাপতি যুগ্ম পরিচালক (ক্যাশ) মোঃ আব্দুল হাদী, এমপ্লয়িজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক মোঃ আলীনুর রহমান।

সংবর্ধনার জবাবে নবাগত নির্বাহী পরিচালক মোঃ সাইফুল ইসলাম খান তাঁকে সিলেট অফিসের দায়িত্ব প্রদান করায় তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ প্রদান করেন।

নির্বাহী পরিচালক তাঁর বক্তব্যে কর্মনিষ্ঠার মাধ্যমে জনগণ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার জন্য সকল সহকর্মীর সহযোগিতা কামনা করেন।

সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানিয়ে নবাগত নির্বাহী পরিচালক তাঁর পক্ষ হতে সম্ভব সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ