বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২১ মার্চ ২০ ২১
৪:৫৩ অপরাহ্ণ

সভাপতি নকিবুর, নিকুঞ্জ সম্পাদক
পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় ত্রিবার্ষিক সম্মেলন

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার হলরুমে সম্মেলনে সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সৈয়দ নকিবুর রহমানের সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আবদুল আলীম মোল্লা।

বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুস সাত্তার।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সুমন দত্ত, যুগ্ম সম্পাদক মো. কামাল উদ্দিন, অর্থ সম্পাদক মো. মুজিবুর রহমান, আইন সম্পাদক কামরুজ্জামান কামাল, সহপ্রচার সম্পাদক আবদুল কুদ্দুস শামীম, নির্বাহী সদস্য শাহনেওয়াজ আহমদ।

সম্মেলনে সিলেট বিভাগের ১৯ পৌরসভায় কর্মরত এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সৈয়দ নকিবুর রহমানকে সভাপতি, নিকুঞ্জ ব্যানার্জিকে সাধারণ সম্পাদক ও এলমিন সুলতানাকে সাংগঠনিক সম্পাদক করে সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি আবদুল আলীম মোল্লা।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে আদালতের রায় বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ