শনিবার, মে ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৫ অক্টোবর ২০ ২০
৮:১৮ অপরাহ্ণ

মাওলানা মঈনুল ইসলাম পারভেজ আহবায়ক ও সৈয়দ আহমদ আল জামিল সদস্য সচিব
সিলেটে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার মাহফিলে মীলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটি গঠন

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে আগামী ১১ রবিউল আউয়াল সিলেট সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী জামে মসজিদে মাহফিলে মীলাদুন্নবী (সা.) বাস্তবায়নের লক্ষ্যে গত ১৪ অক্টোবর, মঙ্গলবার বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া'র যৌথ সভায় “মাহফিলে মীলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটি সিলেট”  ঘোষণা করা হয়। 
সভায় আনজুমানে আল ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজকে আহবায়ক ও তালামীযে ইসলামিয়া'র কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিলকে সদস্য সচিব করে ঘোষিত কমিটিতে রয়েছেন যুগ্ম আহবায়ক আনজুমানে আল ইসলাহর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, অর্থ সম্পাদক মাওলানা আবু সালেহ মোঃ কুতবুল আলম ও সিলেট মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা। সদস্য-তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরী সভাপতি জাহেদুর রহমান, শাবিপ্রবি সভাপতি মনজুরুল করিম মহসিন, সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ আলী হায়দার,  সিলেট পূর্ব জেলা সভাপতি কামাল উদ্দিন, মৌলভীবাজার জেলা আহবায়ক আব্দুল জলিল, হবিগনজ জেলা সভাপতি নাসির উদ্দিন খান, সুনামগঞ্জ জেলা সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম ও প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট এর সভাপতি মাসরুর হাসান জাফরী।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ