শুক্রবার, মে ১, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি:
২৪ ডিসেম্বর ২০ ২০
৪:১১ অপরাহ্ণ

গোলাপগঞ্জ উপজেলা স্কাউটস’র ত্রৈ-বার্ষিক কাউন্সিল ও নতুন কমিটি গঠন

বাংলাদেশ স্কাউটস, গোলাপগঞ্জ উপজেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল ও নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি মো: গোলাম কবির। উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক মোহাম্মদ খসরু মিয়ার সঞ্চালনায় প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কমিশনার মুবিন আহমদ জায়গীরদার। স্কাউটার মাওলানা তাজ উদ্দিনের কোরআন তেলাওয়াত ও স্কাউটার আদরী রানী দাসের গীতা পাঠের মাধ্যমে সূচীত উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, গোলাপগঞ্জ উপজেলা সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা সহকারী কমিশনার  মো: হিফজুর রহমান খান, সিলেট জেলা সম্পাদক মো: মকব্বির আলী, গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, উপজেলা স্কাউটস’র ভারপ্রাপ্ত কমিশনার এ এইচ এম সফি। শোক প্রস্তাব  উত্থাপন করেন উপজেলা কাব লিডার ছালেহ আহমদ।


কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সম্পাদকের প্রতিবেদন পেশ করেন উপজেলা সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, নিরীক্ষিত হিসাব ও ২০২১ সালের বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ ছলমান আহমদ চৌধুরী। এর পর ৫ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটি উপস্থিত কাউন্সিলদের মধ্য থেকে বাংলাদেশ স্কাউটস, গোলাপগঞ্জ উপজেলার ২০২০-২০২৩ মেয়াদের জন্য নির্বাহী কমিটি গঠন করেন। কাউন্সিল অধিবেশনের সভাপতি বাংলাদেশ স্কাউটস, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম কবির নির্বাচিত ৩ জন সহ-সভাপতি অন্যান্য কর্মকর্তাদের নাম ঘোষণা করেন।  এত পর পর তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ পদে  ছলমান আহমদ চৌধুরী, সম্পাদক পদে মাহফুজ আহমদ চৌধুরী ও যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ খসরু মিয়া। কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল ইসমাইল উদ্দিন খান, প্রবীণ স্কাউটার এএইচ এম সফি, ঢাকাদক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন, কমিশনার পদে (সুপারিশকৃত) ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ রেজাউল আমীন, সদস্য পদে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুস শহীদ ও কৈলাশ শাহনুর মাদ্রাসার সুপার মোহাম্মদ এনামুল হক, প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠান প্রধানদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তাজ উদ্দিন ও রফিকুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়া চক্রবর্তী। এছাড়া কাউন্সিলে ৫ সদস্য বিশিষ্ট একটি অডিটর প্যানেল নিয়োগ দেয়া হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ