বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৬ আগস্ট ২০ ২০
১২:৫০ অপরাহ্ণ

জাতীয় শোক দিবসে ফেঞ্চুগঞ্জে আ’লীগ নেতা হাবিবুর রহমান হাবিবের মাস্ক বিতরণ 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব এর উদ্যোগে ফেঞ্চুগঞ্জে মাস্ক বিতরণ করা 
হয়েছে।
গত ১৬ আগষ্ট রবিবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে  পথচারীদের মধ্যে হাবিবের পক্ষ থেকে এ মাস্ক বিতরণ করা হয়। 
এসম উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য  তরিকুল ইসলাম ময়না,
আ’লীগ নেতা  সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান বাবেল,  সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ্ , 
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজান আহমদ শাহ্,  ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাঈমুর রহমান নাঈম,  সাধারণ সম্পাদক রাসেল আহমদ শাহ্, 
উপজেলা ছাত্রলীগ নেতা আহাদুল ইসলাম রনি, হেলু আহমদ, জায়েদ আহমদ, আবির আহমদ আকাশ প্রমুখ।
মাস্ক বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন, মহামারী করোনা ভাইরাস জনিত দুর্যোগময়  সময় প্রবাসে থেকে ও হাবিব কর্মহীন দরিদ্র মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন। নেতৃবৃন্দ বলেন, মহামারীর  শুরু থেকে আজ পর্যন্ত সিলেট- ৩ আসনের  দরিদ্র, বঞ্চিত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন ভাবে সহায়তা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় 
যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের  পক্ষ থেকে  ফেঞ্চুগঞ্জে মাস্ক বিতরণ করায় নেতৃবৃন্দ তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ