৪:০ ৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর করোনাকালীন আর্থিক সহায়তার চেক পেলেন সাংবাদিক মামুন হাসান
করোনাকালিন পরিস্থিতিতে সিলেট বিভাগীয় চার জেলার সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক পেলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় সভাপতি ও দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান।
২০ আগস্ট সিলেট জেলা পরিষদ মিলনায়তনে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের হাত থেকে এই আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ, মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন প্রমুখ।