১১:০ ৩ অপরাহ্ণ
এপেক্সিয়ান শাহেদ এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক পদে নির্বাচিত
এপেক্সিয়ান শাহেদ এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।
গত ১৩ ও ১৪ জানুয়ারি বগুড়ার হোটেল মম ইন এ এপেক্স বাংলাদেশ এর ৪৬ তম জাতীয় সম্মেলেনে ২০২৩ বর্ষের জন্য এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক পদে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদকে এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক পদে নির্বাচিত হন।
এপেক্স বাংলাদেশের ২০২২ বর্ষের জাতীয় সভাপতি এপেক্সিয়ান ইলিয়াস জসিমের সভাপতিত্বে সম্মেলনের ২য় দিনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ডেলিকেটদের প্রত্যক্ষ ভোটে এপেক্স বাংলাদেশের ২০২৩ সালের বোর্ড ডিরেক্টরদের নির্বাচন করা হয়।
এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ জাতীয় সেবা পরিচালক নির্বাচিত হওয়ায় সিলেটের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
উল্লেখ্য যে, এপেক্সিয়ান শাহেদ এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস এর মাধ্যমে ২০০৮ সালে এপেক্স আন্দোলনে যোগ দান করেন এবং ক্লাবের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর ২০১৫ সালে ক্লাব সভাপতি ও ২০২০-২০২১ সালে এপেক্স বাংলাদেশ জেলা গভর্নর-৪ হিসাবে দায়িত্ব পালন করেন।
এপেক্সিয়ান শাহেদ এপেক্স ক্লাব অব গ্রীন হিলস, জেলা-৪ ও এপেক্স বাংলাদেশের সিনিয়র সকল এপেক্সিয়ান সহ সকল এপেক্সিয়ানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।