সোমবার, জুন ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০ ২০
৬:০ ০ পূর্বাহ্ণ

আল্লামা আহমদ শফি’র ইন্তেকালে  জালালাবাদ ইমাম ফাউন্ডেশন সিলেটের শোক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সদরে মুহতামিম, বিশ্ববরণ্যে প্রবীণ আলেমে দ্বীন আল্লামা শাহ আহমদ শফি (র.) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জালালাবাদ ইমাম ফাউন্ডেশন সিলেটের নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় জালালাবাদ ইমাম ফাউন্ডেশন সিলেটের সভাপতি ক্বারী মাওলানা মতিউর রহমান ও সেক্রেটারী হাফিজ মাওলানা মাহবুবুর রহমান বলেন- বিশ্ববরণ্যে আলেমে দ্বীন ও লাখো লাখো আলেমের উস্তাদ আল্লামা শাহ আহমদ শফির ইন্তেকালে দেশবাসী একজন আলেম অভিভাবক হারালো। যা সহজে পূরণ হবার নয়। তিনি আজীবন ইসলাম, ইসলামী শিক্ষা ও মানবতার কল্যানে কাজ করে গেছেন। আল্লাহ মরহুম আহমদ শফি (র.) কে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও  পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ