শনিবার, মে ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৮ অক্টোবর ২০ ২০
৭:৪৪ পূর্বাহ্ণ

নবীগঞ্জের দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে প্রার্থীদের ভার্চুয়াল প্রচারণা

জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ:: নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগণার দেবপাড়া ইউনিয়নের আসন্ন দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে তাদের ভার্চুয়াল প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে গিয়ে জানা যায়, দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৫ পদে ১৬ জন প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদের মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, সহ-সাধারণ পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ৪ জন। প্রার্থীরা তাদের প্রচার-প্রসারের জন্য বেছে নিয়েছেন স্যোশাল মিডিয়া ফেসবুক। ছবিসহ পদবী উল্লেখ করে পোস্টার বানিয়ে ফেসবুকে পোস্ট করে চালিয়ে যাচ্ছেন তাদের ভার্চুয়াল প্রচারণা। এমনকি তাদের সমর্থনকারীরাও নিজের পছন্দের প্রার্থীকে বেছে নিয়ে ওই প্রার্থীর প্রচারণা মূলক পোস্টার ফেসবুকে পোস্ট করছেন।
বাজার ব্যবসায়ী কমিটি সুত্রে জানা গেছে, দেবপাড়া বাজারে প্রায় সাড়ে ৩শ ভোটার আছেন। বর্তমানে নতুন ব্যবসায়ীদের যাচাই-বাচাই করে ভোটার হালনাগাদের কাজ চলছে। এরই মধ্যে ব্যবসায়ীদের ধারে ধারে গিয়ে প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীরা হলেন, সভাপতি পদে আব্দুল মজিদ (বতর্মান), সাবেক সভাপতি আব্দুল মান্নান, সম্ভাব্য প্রার্থী দুলাল মিয়া। সহ-সভাপতি পদে লাল মিয়া (বর্তমান) ও গিয়াস উদ্দিন। সাধারণ সম্পাদ পদে বর্তমান সাধারণ সম্পাদক প্রয়াত ইকবাল মিয়ার ভাই আজাদ মিয়া (মেম্বার),  কামরুল ইসলাম, আব্দুল হেকিম, শামীম আহমদ, ইকবাল মিয়া। সহ সাধারণ সম্পাদক পদে মোঃ নুরুল ইসলাম (বর্তমান) ও আহমদ মিয়া। কোষাধ্যক্ষ পদে মাওলানা সাইফুর রহমান খান (বর্তমান), ওলিউর রহমান, ফয়েজ আহমেদ ঘোরি, ইব্রাহিম।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ