বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১০ এপ্রিল ২০ ২৩
৭:৫৩ অপরাহ্ণ

মুহিব সভাপতি, হেলাল সাধারণ সম্পাদক
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কমিটি গঠন

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত জালালাবাদবাসীকে নিয়ে লন্ডনে তিনদিনব্যাপী অনুষ্টিত হয়েছে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব। এ উৎসবে যোগদান করেন বিশ্বের ২০টি দেশের নেতৃবৃন্দ। উৎসবের সমাপনী দিনে বিশ্বের ৪০টি দেশের নেতৃবৃন্দকে নিয়ে গঠন করা হয় গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের ১৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ।

এতে মুহিবুর রহমান মুহিবকে সভাপতি এবং ময়নুল হক চৌধুরী হেলালকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন সমাপনী উৎসবের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন এমপি। ১২ মার্চ লন্ডনের মিলনার রোডের ইমপ্রেশন হলে অনুষ্টিত হয় উৎসবের উদ্ভোধনী অনুষ্টান।

এতে ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনারসহ বিভিন্ন দেশ থেকে আগত নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। ১৩ মার্চ নেতৃবৃন্দকে নিয়ে জালালাবাদ ঋৎসব উপলক্ষে সেমিনার ও ডিনার অনুষ্টিত হয়। ১৯ মার্চ লন্ডনের রয়েল রিজেন্সি হলে উৎসবের সমাপনী অনুষ্টান অনুষ্টিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার একটি প্রবাসী বান্ধব সরকার এবং প্রবাসীদের যেকোনো ন্যায্য দাবী বাস্তবায়নে তিনি প্রবাসীদের সাথে আছেন। বিশেষ করে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদানে খুব শীগ্রই সরকার কাজ শুরু করবে বলে তিনি জানান।

সংগঠনের সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলালের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, কমিউিনিটি নেতা আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, শাহগীর বখত ফারুক, মারুফ চৌধুরী, সাবরিনা হোসেইন ও আব্দুল আহাদ চৌধুরীসহ কমিউনিটির বিশিস্টজনেরা। সভায় বক্তারা বিশ্বের নানান দেশে ছড়িয়ে থাকা প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

বিশেষ করে বাংলাদেশ বিমানের ভাড়া ইদানিং অন্যান্য বিদেশী এয়ারলাইন্স থেকে অনেকগুন বেশী বলে তারা জানিয়েছেন। লন্ডনে অনুষ্টিত এই জালালাবাদ উৎসব বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জালালাবাদবাসীর এক মহামিলনে রুপ নেয়। ইতিমধ্যে কার্যকরী কমিটি তাদের প্রথম সভা অনলাইনে সম্পন্ন করেছে। আগামী বছর স্পেন এ আরেকটি উৎসবের আয়োজন করার কথা রয়েছে বলে জানান নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ