বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১০ মার্চ ২০ ২১
১১:৫০ অপরাহ্ণ

দক্ষিণ সুরমার লালাবাজারে বাই সাইকেলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ

দক্ষিণ সুরমার লালাবাজারে কৃষকদের মধ্যে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের মধ্যে বাই সাইকেল এবং স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে ১০ মার্চ বুধবার দুপুরে লালাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে ২০১৯-২০ অর্থ বছরের এলজিএসপি-৩ এর অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকদের মধ্যে স্প্রে মেশিন ও প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হেলাল উদ্দিন, সৈয়দ ফয়জুল হোসেন ফয়লা, সিরাজ আহমদ, হাসনা আক্তার, রোটারী ক্লাব অব সিলেট সিটি’র ভাইস প্রেসিডেন্ট রোটাঃ এস এ শফি, হযরত আবু দৌলত ও শাহ জাকারিয়া মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, শিক্ষানুরাগী আব্দুল কাদির খান কফিল, ইউপি সচিব খয়রুল ইসলাম প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ