বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৫ জুন ২০ ২৩
৫:৪৯ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উচ্চ শিক্ষা গ্রহণে কানাডা গমনে বিশ্বনাথে সংবর্ধিত

বিশ্বনাথ উপজেলার আশুগঞ্জ বাজার হলি চাইল্ড স্কুল এর প্রাত্তন ছাত্র নোমান আহমদ।ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন শেষে প্রফেশনাল ডিগ্রি অর্জনের জন্য কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দেশ ত্যাগ করবেন। এজন্য তার বিদায় সংবর্ধনা আয়োজন করে হলি চাইল্ড স্কুল।

রবিবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের অধস্ক নেছার আহমেদ। হলি চাইল্ড স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক ফখরুল ইসলাম এর সভাপতিত্বে।

রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ আতিকুর রহমান এর সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নোমান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালের চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হেকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলটস্থ পারফেক্ট ডেভেলপমেন্ট গ্রুপ সিলেট এর চেয়ারম্যান এম মাহবুব আহমেদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক আব্দুল আহাদ। বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক আজিমুর রহমান রাজন। সাবেক শিক্ষার্থী ওমর ফারুক নাহিয়ানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বিশ্বনাথে হলি চাইল্ড স্কুল এর ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে কানাডার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সুযোগ পাওয়া এটা আমাদের জন্য গর্বের। উচ্চতর ডিগ্রি অর্জনের পর সে যেন দেশের কল্যানে কাজ করে এই আশাবাদ ব্যক্ত করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ