৭:২১ অপরাহ্ণ
যুক্তরাজ্যে গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন বিশ্বনাথের আবুল হাসান
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্ডফোরশেয়ার থেকে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন মোহাম্মদ আবুল হাসান। যুক্তরাজ্যের গোল্ড রেটেড বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব হার্টফোরশেয়ার থেকে এমএসসি (গঝপ রহ সধহধমবসবহঃ )ডিগ্রি সম্পন্ন করেন ।
তিনি বুধবার আনুষ্ঠানিকভাবে এই ডিগ্রি বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করেন। মোহাম্মদ আবুল হাসান সিলেটের বিশ^নাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি গ্রামের মরহুম সিরাজুল ইসলামের একমাত্র পুত্র। আবুল হাসান তার এই কৃতিত্ব অর্জনে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মা- বাবাসহ পরিবারবর্গ, বন্ধু, শিক্ষকমন্ডলী , শুভাকাঙ্ক্ষী প্রতি । তিনি তাঁর ভবিষ্যতের জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, আবুল হাসান টুকেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী(২০০৫), হযরত ওমর ফারুক (রা:) একাডেমি থেকে এসএসসি(২০১০) এবং বিশ্বনাথ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি(২০১২)তে কৃতিত্বের সাথে উর্ত্তীণ হয়েছে । সিলেট সরকারি এম সি কলেজ থেকে ২০১৬ সালে অর্থনীতি বিভাগে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে ডিগ্রি গ্রহণের পর উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমান লন্ডনে। ভবিষ্যতে তিনি আরোও উচ্চতর ডিগ্রী সম্পন্ন করতে সকলের দোয়া কামনা করেন ।