৬:৫৫ অপরাহ্ণ
আলোকিত সমাজ গঠনে রোটারি নিরলসভাবে কাজ করে যাচ্ছে :ডিজি মোঃ মতিউর রহমান
পিপি ফারেছ আহমদ চৌধুরী কে আন্তর্জাতিক সম্মাননা এওয়াড প্রদান
সারা বিশ্ব থেকে পোলিও নির্মল করার কার্যক্রমের অগ্রনী ভৃমিকা পালন,প্রচার ,অর্থ প্রদানসহ সহযোগিতা করার জন্য আর আই ডি ৩২৮২ বাংলাদেশ এর এ্যাসিসটেন্ট গর্ভণর (২০২৩-২৪) এবং সিলেট রোটারী ই ক্লাবের পিপি ফারেছ আহমদ চৌধুরীকে রোটারি ইন্টারন্যাশনাল জোন ওয়ান বি এন্ড পোলিও (বাংলাদেশ, পাকিস্তান,ইন্দোনেশিয়া) এর পক্ষ থেকে আন্তজার্তিক সম্মাননা পেয়েছেন।
রোটারি ইন্টারন্যাশনাল জোন ওয়ান বি এন্ড পোলিও (বাংলাদেশ, পাকিস্তান,ইন্দোনেশিয়া) এর কো-অর্ডিনেটর এবং পাকিস্তানের পিডিজি ইফতেখার আহমেদ সম্মাননা এয়ার্ড প্রাপ্তদের নাম ঘোষনা করেন।
সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে তাকে এ সম্মাননা এওয়ার্ড হস্তান্তর করা হয়। ২০ ডিসেম্বর রাতে নগরীর অভিজাত হোটেলে রোটারী ই ক্লাবের উদ্যোগে আয়োজিত এওয়ার্ড হস্তান্তর অনুষ্টানে পিপি ফারেছ আহমদ চৌধুরীকে রোটারি ইন্টারন্যাশনাল জোন ওয়ান বি এন্ড পোলিও (বাংলাদেশ, পাকিস্তান,ইন্দোনেশিয়া) এর পক্ষ থেকে আন্তজার্তিক সম্মাননা হস্তান্তর করেন রোটারী ৩২৮২ এর ডিষ্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান।
এ উপলক্ষে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এনামুল হাসান খান পি এইচ এফ সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী ডা. আব্দুল মুয়িদ পিএইচএফ এর পরিচালনায় সম্বর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডিআরএফসি ড. পি ডি জি মনজুরুল চৌধুরী, পি ডি জি কর্নেল এম আতাউর রহমান পীর ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট এরিয়া ডাইরেক্টর শামসুল হক দিপু, এরিয়া এডভাইজার হানিফ মোহাম্মদ, জোনাল কো অর্ডিনেটর আমিনুল ইসলাম,ডেপুটি গভর্ণর রোটারীয়ান আতিকুর রেজা চৌধুরী, এ্যাসিসটেন্ট গভর্নর জুম্মান তারেক, ক্লাব ট্রেইনার রোটারীয়ান পিপি মোঃ মোশাররফ হোসেন জাহাঙ্গীর,পিপি রোটারিয়ান আজিম উদ্দিন পি এইচ এফ, রোটাঃ পিপি সৈয়দ বাহারুল ইসলাম রিপন,রোটারিয়ান পিপি,ইন্জিঃ তোফায়েল আহমদ চৌধুরী পি এ্ইচ এফ প্রমুখ ।
এওয়ার্ড হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিজি ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান বলেছেন, একটি আলোকিত সমাজ গঠনে রোটারি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের রোটারিয়ানরা যদি আরও সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি এবং সৌহার্দ্যরে হাত বাড়িয়ে দেয়, তবে সমাজ অনেকটাই বদলে যাবে।