১১:১১ অপরাহ্ণ
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের জান্নাতুল মা'ওয়া ইসলামিক একাডেমির শিক্ষার্থীদের মধ্যে ড্রেস বিতরণ
সিলেটের দক্ষিণ সুরমার দক্ষিণ বলদী এলাকায় অবস্থিত জান্নাতুল মা'ওয়া ইসলামিক একাডেমিতে রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ার-এর উদ্যোগে গরিব ও দুস্থ শিক্ষার্থীদের মধ্যে ড্রেস বিতরণ করা হয়।
বুধবার (১১ ডিসেম্বর) বেলা ২টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওলিউর রহমান।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান নুরুল ইসলাম রুপন-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুস সালাম, পাস্ট প্রেসিডেন্ট (পি.পি) রোটারিয়ান রাহিম ইসলাম মিলু, পি.পি রোটারিয়ান মাহবুব ইকবাল মুন্না, পি.পি রোটারিয়ান মওদুদ আহমদ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মুরাদুজ্জামান চৌধুরী, সেক্রেটারি রোটারিয়ান আজাদ উদ্দিন, বুলেটিন এডিটর রোটারিয়ান এম এইচ আর রুমেল চৌধুরী, ভোকেশনাল সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান শিহাব উদ্দিন, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান তোফায়েল আহমেদ, রোটারিয়ান গোলাম কিবরিয়া ও এম রহমান ফারুক।
এছাড়াও অনুষ্ঠানে সিলেট ট্যুরিস্ট ক্লাবের ট্যুর সম্পাদক আব্দুল মুমিন, জান্নাতুল মা'ওয়া ইসলামিক একাডেমির মুহতামিম মাওলানা জাহিদুর আহমদ, জান্নাতুল মা'ওয়া ইসলামিক একাডেমির সহসভাপতি মোঃ মিছবাহ আলী মোহন, শিক্ষা সচিব হাফেজ সুহাইল আহমদ, নির্বাহী সদস্য রহিম আলী, মাসুদ রানা, ও আছাদ মিয়া, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওয়ারিছ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে ড্রেসসহ প্রয়োজনীয় উপকরণ প্রদানের গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের স্কুলে নিয়মিত উপস্থিতি বাড়াতে এবং পড়াশোনার প্রতি আগ্রহী হতে উদ্বুদ্ধ করবে।
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ার-এর পক্ষ থেকে ড্রেস (ইউনিফর্ম) বিতরণ কার্যক্রমে সহযোগিতা প্রদানকারী সকল ব্যক্তিকে আন্তরিক মোবারকবাদ জানানো হয়। ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন ক্লাবের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি