২:৫৪ পূর্বাহ্ণ
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে নর্থ রিজিওনের নগদ অর্থ প্রদান
যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে নর্থ রিজিওনের পক্ষ থেকে সংগঠনটির সহ সভাপতি সমাজসেবী আব্দুল হান্নান চৌধুরীর মাধ্যমে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের দেড়শতাধিক অসহায়-হতদরিদ্র লোকজনের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, আব্দুল সালাম চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্টের ফাউন্ডার ট্রাষ্টি যুক্তরাজ্য প্রবাসী আব্দুস সামাদ চৌধুরী সোহেল ও মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি।
অতিথিবৃন্দ গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে নর্থ রিজিওনের ভূয়সী প্রশংসা করে সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকার প্রত্যাশা রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল কাইয়ুম সিদ্দিকী, সমাজসেবী মুকিত আহমদ চৌধুরী, ফজলুল হক তোরণ, দুলাল চৌধুরী, আব্দুস সাত্তার চৌধুরী, জুবায়ের আহমদ চৌধুরী, সাংবাদিক তারেক আহমদ, তাহমিদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের সুবিধাভোগীগণ নগদ অর্থ সহায়তা পেয়ে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে নর্থ রিজিওন ও সংগঠনটির সহ সভাপতি সমাজসেবী আব্দুল হান্নান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে নর্থ রিজিওন সিলেটের বিভিন্ন এলাকায় ধারাবাহিক সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছেন।
আলাপকালে সংগঠনটির সহ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আব্দুল হান্নান চৌধুরী জানান, ইতিমধ্যেই সিলেটের বিভিন্ন এলাকায় আমাদের অনেক সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে। আমরা বন্যা-পরবর্তী সময়ে ১০টি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর তৈরীর উদ্যোগ নিয়েছি।