১১:৩৭ অপরাহ্ণ
পরিবেশ দিবসে ফেবিকল চ্যাম্পিয়নশিপ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফেবিকল চ্যাম্পিয়নশিপ ক্লাব সিলেটের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান কর্মসূচি গত সোমবার দুপুরে সিলেট শহরতলীর শিববাড়ী এলাকার লালমাটিয়া মডেল টাউনের আল মাহমুদুল আরাবি আল আলামি মাদানি তুস সালাম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তোফাজ্জেল হকের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ফেভিকল সিলেট সিলেট জোনের এস এম বস মো. শওকত আকবর, আই,এম,আর নীল রতন, ফেভিকল চ্যাম্পিয়নশিপ ক্লাবের সভাপতি নান্টু রায়, সহসভাপতি মো. সাহে বালী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ হোসেন, সহ-সম্পাদক মো. ইব্রাহিম ও কোষাধক্ষ রঞ্জন ফলিয়া প্রমূখ বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের আহবান জানিয়ে বলেন,বৃক্ষ নিধনের কারনেই কিন্তু আজ পরিবেশ বিপন্ন হতে চলেছে।তাই পরিবেশ রক্ষায় সকলকে বৃক্ষ রোপনের আহবান জানানো হয়।অনুষ্টান শেষে মাদ্রাসা প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়।বিজ্ঞপ্তি।