৪:২৮ অপরাহ্ণ
ভোলাগঞ্জ রেলওয়ে সপ্রাবি বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার ভোলাগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর পিএসসি (সমাপনী) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয় অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি সভাপতি কাজী আমীর উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সোহেল আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফখর উদ্দিন, ম্যানেজিং কমিটি সহ-সভাপতি তাজ উদ্দিন, সহকারী শিক্ষক জাহানারা বেগম, সালমা আক্তার, সদস্য জুয়েল আহমেদ,আবু হানিফ আজাদ, মোহাম্মদ পারভেজ আহমেদ।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীসহ অভিভাবকগণ ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।