বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৪ জুলাই ২০ ২৩
১:০ ৭ অপরাহ্ণ

দক্ষিন সুরমায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের কুরবানীর মাংস বিতরণ

দক্ষিন সুরমায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট এর উ‌দ্যো‌গে কুরবানীর মাংস বিতরণ সম্পন্ন হয়েছে।

ঈদের দিন থেকে টানা তিন দিন যাবত অব্যাহত ভাবে এক‌যো‌গে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে উপজেলার মোগলাবাজার, খালেরমুখ, দাউদপুর, রেঙ্গা হাজীগঞ্জ, কটালপুর, দীনপুর, ইনাতআলীপুর ও সি‌লেট শহ‌রের রায় নগর, পীর মহল্লা সহ বি‌ভিন্ন স্থা‌নে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে মাংস বিতরণ করা হয়।

এসময় ৪৫টি গরু, ১১০টি ছাগল কোরবানীর ক‌রে অসহায় দরিদ্র (৩০০০) তিন হাজার পরিবারের মা‌ঝে মাংস বিতরণ করা হয়। ‌মাংস বিতর‌ণে উপ‌স্থিত ছি‌লেন ট্রাস্টের পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবা‌সি আলহাজ্ব আব্দুল ম‌জিদ (লাল মিয়া) ও ট্রাস্টের চেয়ারপারসন রোটা‌রিয়ান রাবেয়া তাহেরা মজিদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেটি নাট্যাভিনেতা সা‌হেদ মোশারফ (কটাই মিয়া), ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এনামুল কবির, ট্রাস্টের নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মুসিক, হিরন মিয়া, মইনুল ইসলাম মঞ্জু, আব্দুল মোমিন, মোঃ শাহাব উদ্দিন শিহাব, মোঃ শ‌হিদুল ইসলাম, আশরাফুল ইসলাম ইমরান, শাহজাহান মিয়া, সো‌য়েব আহমদ, শাকিল মাহমুদ মঈন প্রমুখ।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে। আলহাজ্ব আব্দুল ম‌জিদ (লাল মিয়া) ও রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট সবসময় এলাকার গরীব, অসহায় মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্য বিরাট ভূমিকা রাখছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ