শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৫ ডিসেম্বর ২০ ২০
১:৪০ পূর্বাহ্ণ

৪,৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভায় বিজয়ের দিবসের র‌্যালী সফলের আহ্বান

আসন্ন ১৬ ডিসেম্বর বুধবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত র‌্যালী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ কর্মসুচী সফলের লক্ষে ৪,৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।

সোমবার বিকেলে অনুষ্ঠিত সভায় যথাসময়ে উপস্থিত থেকে র‌্যালী ও পুষ্পস্তবক কর্মসুচী সফল করার জন্য ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। 

৪,৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক ও সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহ-সভাপতি ও সিটি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী। বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন আহমদ মাসুক। ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, আমিনুর রহমান খোকন,  আহসানুজ্জামান শহিদ, লুৎফুর রহমান, মামুন আহমদ মিন্টু, সাঈদ মাহমুদ ওয়াদুদ, সাহেদ আহমদ, বুরহান আহমদ, পাভেল আহমদ ও ফারুক খান প্রমূখ।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ