জগন্নাথপুর প্রতিনিধি::
১০ :৫০ অপরাহ্ণ
জগন্নাথপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে'র চেয়ারম্যান নির্বাচিত হলেন শহীদ
যুক্তরাজ্যে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার নামে নামকরন হওয়া“জগন্নাথপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে” নামের একটি সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।
গত ২৭ জুলাই যুক্তরাজ্যে জগন্নাথপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত বিজিএম এবং নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২০২১-২৩ অর্থ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হন জগন্নাথপুর উপজেলার বড়ফেছি গ্রামের কৃতী সন্তান ও লন্ডন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ শাহিদুর রহমান শহীদ। সেই সাথে জেনারেল সেক্রেটারি পদে জালাল উদ্দিন ও ট্রেজারার পদে দুদু মিয়া নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে দুরদুরান্ত থেকে ট্রাস্টি ও মেহমানগণ অংশ গ্রহণ করেন। নির্বাচনে আর কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার কাউন্সিলর হারুন মিয়া, কাউন্সিলর ফারুক চৌধুরী, কাউন্সিলর সদরুজ্জামান খান নতুন এ কমিটি ঘোষণা করেন।
জগন্নাথপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শাহ শাহিদুর রহমান শহীদ কয়েকজন বন্ধু নিয়ে ২০১১ সালে প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মাধ্যমে জগন্নাথপুরের হতদরিদ্র মানুষকে বিভিন্ন ভাবে সহায়তা করা হচ্ছে। এর মধ্যে ২০১৫ সালে বন্যার্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। ২০১৫ সালে বড়ফেছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু শিবিরের মাধ্যমে প্রায় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে ৭০ জন রোগীকে চোখের অপারেশন করানো হয়। ২৫০ জন রোগীকে বিভিন্ন পাওয়ারের চশমা প্রদান ও বাকিদের ওষুধ বিতরণ করা হয়। ২০১৭ সালে আবার বন্যার্তদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়। ২০২০ সালে জগন্নাথপুরের সামাদ আজাদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ৯ ইউনিয়নের ৩০ পরিবারকে টিউবওয়েল প্রদান করা হয়েছে।
এদিকে-শাহ শাহিদুর রহমান শহীদ জগন্নাথপুর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মহলের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এর মধ্যে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া এবং আশারকান্দি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাহ খায়রুল ইসলাম সহ অনেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জ্ঞাপনকারীরা শাহ শাহিদুর রহমান শহীদ সহ নব-নির্বাচিত সকল নেতৃবৃন্দের দীর্ঘায়ূ ও সফলতা কামনা করে বর্তমান করোনা মহামারিতে জগন্নাথপুর উপজেলার সকল অসহায় মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য আহবান জানিয়েছেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা
সাদাপাথর পরিদর্শনে ট্যুরিস্ট পুলিশ প্রধান
সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা : সরাসরি…
সিউক’র প্রথম চেয়ারম্যান কয়েস লোদীকে এসডিএম জগিং ক্লাবের…
কুলাউড়ায় জমি দখ'লের অভি'যোগে আওয়ামীলীগ নেতার বি'রুদ্ধে সংবাদ…
প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ…
যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ…
বাজেটকে যারা গণবিরোধী আখ্যা দেন, তারা কখনও জনগণের…
কম্পিউটার সমিতি সিলেটের চেয়ারম্যান এনামুল কুদ্দুছ , সেক্রেটারি…
শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন…
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট…
বিআইডব্লিউটিএ’র নামে চাঁ'দা'বাজি বন্ধ ও হা'ম'লার বিচার দাবি
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ