৭:৪৭ অপরাহ্ণ
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার'র বার্ষিক সভা অনুষ্ঠিত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার-এর বার্ষিক সভা - ২০২৪ ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান নুরুল ইসলাম রুপন এর সভাপতিত্বে ৪ জানুয়ারি ২০২৫ তারিখে প্যারালাক্স পার্টি সেন্টার, সিলেট-এ অনুষ্ঠিত হয়।
সভায় গত ছয় মাসের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট ক্লাবের সকল সদস্যদের জন্য আইডি কার্ড প্রদান, একটি ইউনিফর্ম শার্ট কোর্ট তৈরি, "দ্যা পাইওনিয়ার হেরিটেজ" ম্যাগাজিন প্রকাশ, অসহায়দের জন্য শীতবস্ত্র বিতরণ এবং বার্ষিক পিকনিক আয়োজনের পরিকল্পনা উপস্থাপন করেন।
এসব প্রস্তাব সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় ২০২৬-২৭ রোটারি বছরের প্রেসিডেন্ট নমিনি হিসেবে রোটারিয়ান আজাদ উদ্দিন-কে নির্বাচিত করা হয়।
এছাড়া, ২০২৫-২৬ রোটারি বছরের বোর্ড ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মুরাদুজ্জামান চৌধুরী ঘোষণা করেন, যেখানে রোটারিয়ান মোঃ ওলিউর রহমান সেক্রেটারি এবং রোটারিয়ান এম এইচ আর রুমেল চৌধুরী ট্রেজারার হিসেবে নির্বাচিত হন।
এছাড়া বোর্ডের অন্যান্য সদস্যদের নামও ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আব্দুস সালাম, পাস্ট প্রেসিডেন্টগণ রোটারিয়ান রাহিম ইসলাম মিছলু, রোটারিয়ান মাহবুব ইকবাল মুন্না, রোটারিয়ান মোহাম্মদ এনামুল কবির, রোটারিয়ান মোঃ মওদুদ আহমদ, আই পি পি রোটারিয়ান মাকছুদুর রহমান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মুশারফ হোসেন চৌধুরী মিশু, রোটারিয়ান আব্দুল হাফিজ চৌধুরী, বুলেটিন এডিটর রোটারিয়ান এম এইচ আর রুমেল চৌধুরী, আন্তর্জাতিক সেবা পরিচালক রোটারিয়ান তোফায়েল আহমদ, এবং ক্লাব সদস্যগণ রোটারিয়ান কুতুব উদ্দিন, রোটারিয়ান এম রহমান ফারুক, রোটারিয়ান গোলাম কিবরিয়া নাইম, এবং মোঃ জাকির আহমদ।
সভায় ক্লাবের পাস্ট প্রেসিডেন্টগণ প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ইলেক্ট এবং প্রেসিডেন্ট নমিনিকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করেন। উপস্থিত সকল সদস্যগণ ক্লাবের উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।