বুধবার, আগস্ট ২৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১১ জানুয়ারী ২০ ২১
১০ :২৯ অপরাহ্ণ

রোটারী ক্লাব অব সিলেট সিটি’র সাপ্তাহিক সভা সম্পন্ন
রোটারী ক্লাব অব সিলেট সিটি’র নিয়মিত সাপ্তাহিক সভা ৯ জানুয়ারী শনিবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত হলরুমে অনুষ্ঠিত হয়। 

রোটারী ক্লাব অব সিলেট সিটি’র প্রেসিডেন্ট রোটা: আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় নতুন সদস্য হিসেবে বাংলাদেশ ব্যাংকের উপ মহা ব্যবস্থাপক খালেদ আহমদ ও আয়কর আইনজীবি আব্দুল্লাহ আল মাহবুবকে রোটারিয়ান হিসেবে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। 

সভায় রোটারী ক্লাব অব সিলেট সিটি’র সেক্রেটারী রোটা: তানিয়া সুলতানা, আইপিপি রোটা: একেএম কামারুজ্জামান মাছুম, ভাইস প্রেসিডেন্ট রোটা: এস এ শফি, রোটা: তাসলিমা বেগম, রোটা: আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।

সভায় ক্লাবকে গতিশীল করতে কতিপয় গুরুত্বপূর্ণ গ্রহণ এবং বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়। 
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ