১০ :৪৩ অপরাহ্ণ
তিতাসে কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
কুমিল্লার তিতাসে কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।"কমিউনিটি পুলিশিং এর মূল মন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র" এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকাল ১১টায় তিতাস থানায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুধীন চন্দ্র দাসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী থানা থেকে বের হয়ে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানায় এসে র্যালীটি শেষ হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন তিতাস থানার ওসি(তদন্ত) রফিকুল ইসলাম, সাতানী ইউপি চেয়ারম্যান মো.শামসুল হক সরকার, বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ,কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর।
তিতাস থানার সেকেন্ড অফিসার গিয়াস উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন তিতাস থানার এস আই প্রনব আচার্য্য, ছাইদুর রহমান মেম্বার,ফারুক মেম্বার,শামীম খাঁন মেম্বার, ইয়াছিন মেম্বার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন তিতাস থানার এস আই ইমরুল হক, আবদুল করিম, আবদুল হাকিম, তপন চন্দ্র দাস, পূষন শাহা,মাজহারুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন। অনুষ্ঠিত আলোচনা সভায় মাদক,সন্ত্রাস, চাঁদাবাজি,চুরি, ডাকাতি, ইভটিজিং,জুয়া ও বাল্যবিবাহসহ নানা অপরাধ মূলক কর্মকান্ড দূর করতে সমাজের সবায় একত্রিত হয়ে কাজ করতে হবে। পুলিশই জনতা,জনতাই পুলিশ, তাহলেই সমাজ থেকে নানা অপরাধ মূলক কর্মকান্ড নির্মূল করা সম্ভব হবে বলে বক্তারা এসব কথা বলেছেন।