মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২৪ সেপ্টেম্বর ২০ ২৪
৮:১৯ অপরাহ্ণ

বালাগঞ্জে তালামীযের মীলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়া ০৪ নং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন শাখা ও হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ আতাশন লতিফিয়া দাখিল মাদরাসা আয়োজিত মুবারক র‌্যালি ও আলোচনা সভা ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১ টায় আতাশন লতিফিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গন থেকে র‍্যালি বের হয়ে এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মাদরাসায় এসে সমাপ্ত হয়। বাদ জুহর শুরু হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা উসমান গণি। মাদরাসার সুপার মাওলানা আব্দুল মনাফ সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ কুতুব আল ফরহাদ।

শাখা সভাপতি আলমগীর হোসেন এর শুভেচ্ছা বক্তেব্যের মাধ্যমে সূচিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ রেদওয়ান হোসেন হেলাল, বালাগঞ্জ উপজেলা সভাপতি, মারুফ আলম তালুকদার মিজু,স্কলার্স হোম মেজরটিলা কলেজের প্রভাষক মাওলানা ফয়সল আহমদ হেলালী, মাওলানা ছমির উদ্দিন, মাওলানা হাফিজ জহি উদ্দিন, শাখা সহ সাধারাণ সম্পাদক মাহফুজ আহমদ, অফিস সম্পাদক মিনহাজ উদ্দিন, মঈন উদ্দিন, অর্থ সম্পাদক রুহেল আহমদ, সায়েম, সিদ্দিক, আবিদ, ইমন, মুহিবুর, হোসাইন প্রমূখ৷

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ