শুক্রবার, এপ্রিল ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২০ ফেব্রুয়ারী ২০ ২৩
১১:৫৬ পূর্বাহ্ণ

-ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ
তালামীযে ইসলামিয়ার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবার শপথে অবিচল থাকতে হবে

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ বলেন, বিজাতীয় অপসংস্কৃতির সয়লাবে যখন ছাত্র ও তরুণ সমাজ বিপথগামী হচ্ছিল, নাস্তিক, মুরতাদদের অপতৎপরতায় যখন সমাজ কলুষিত হচ্ছিল, বাতিল আকীদার সাংগঠনিক কার্যক্রম যখন কোমলমতি ছাত্রসমাজকে বিভ্রান্ত করছিল, সর্বোপরি লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার বদলে অস্ত্রের ঝনঝনানি চলছিল এমনি ক্রান্তিকালে উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) ১৯৮০ সানের ১৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেছিলেন সুন্নীয়তের অতন্দ্র প্রহরী ছাত্র কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।

প্রতিষ্ঠার পর থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হৃদয়ে ধারণ করে নাস্তিক বিরোধী আন্দোলন, মূর্তি স্থাপনার বিরুদ্ধে আন্দোলন, বিশেষ করে ইসলামের উপর সময়ে সময়ে আসা আঘাতের বিরুদ্ধে তালামীযে ইসলামিয়া সবচেয়ে বেশি সোচ্চার ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও তালামীযে ইসলামিয়ার লক্ষ্য ও উদ্দেশ্যে অটল, অবিচল থাকবে।

আজকের প্রতিষ্ঠাবার্ষিকী সেমিনার থেকে আবার নতুন করে আমাদের এই শপথ নিতে হবে। ১৮ ফেব্রুয়ারি, শনিবার, দুপুর ১২ ঘটিকায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা আয়োজিত সংগঠনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সুনামগঞ্জ জেলা সভাপতি মুহাইমিনুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মনোয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আহমদ।

শাখা সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ সভাপতি আবু হেনা মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ নাঈম, সহ প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, তারেক আহমদ রাজু, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহ জাহান, সহ অফিস সম্পাদক শিরন আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক বেলাল আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রমিজ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহানোর রহমান, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক এইচ এম আব্দুল বাছিত, সদস্য- আলী নুর আহমদ, আমির হোসেন, জামান আহমদ, সালমান আহমদ, হাফিজুর রহমান, জাকারিয়া আহমদ সাকির, আব্দুল গাফফার আল হাসান প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ