বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৭ মার্চ ২০ ২১
১২:১০ পূর্বাহ্ণ

হাউজিং এস্টেট এসোসিয়েশনের দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে হাউজিং এস্টেট এসোসিয়েশন সিলেটের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) বিকেলে হাউজিং এস্টেট এলাকায় এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।

হাউজিং এস্টেট এসোসিয়েশনের সভাপতি ডা. এ. কে. এম. হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওলায়েত হোসেন লিটনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল হাসান কয়েছ লোদী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর মাহবুব, মাহবুব উল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, ডা. মুজিবুর রহমান, সাম্মাক রেজা তাকিম, আশরাফ আরমান, নুরে আলম নওশাদ, ওমর ফারুক, মুর্শেদ আহমদ চৌধুরী, আবিদ আহমদ রাফি, এহসানুল মজিদ সানি, শাহিদ হাসান পাবেল, মাকিন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ