বুধবার, মে ৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২১ জানুয়ারী ২০ ২১
৫:৩৮ অপরাহ্ণ

৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান শুরু

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ যেমন সফল হয়েছে টিকাদানের ক্ষেত্রেও তেমন সফল হবে।

আজ বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

আজ সকালে ভারতের উপহার দেওয়া করোনার টিকার ২০ লাখ ডোজ ঢাকায় পৌঁছায়। এসময় বিমানবন্দরে উপস্থিত থেকে সেগুলো গ্রহণ করেন স্বাস্থ‌্যমন্ত্রী ও স্বাস্থ‌্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ