৮:১৩ অপরাহ্ণ
------ অধ্যাপক হারুনুর রশিদ খান
আল্লাহ রাসুল (সা.)'র দেখানো পথ অনুসরণ করে শ্রমিকদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করতে চাই
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন- বর্তমান শ্রমনীতি শুধুমাত্র শ্লোগান নির্ভর। শ্লোগানের ভিতর পুরোটাই ফাঁকা
এই শ্লোগানে শ্রমিকদের অধিকারের কথা বলা হলেও আসলে পুরোটাই মরিচিকা। আমরা এই শ্লোগান ভেঙে আল্লাহ রাসুল (সা.) এর দেখানো পথ অনুসরণ করে শ্রমিকদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমাদের আদর্শ আল্লাহর কুরআন এবং রাসুলের সুন্নাহ।
আল্লাহর রাসুল (সা.) বলেছেন, তুমি যা খাবে, তোমার শ্রমিককে তাই খেতে দিবে। আমরা এই অনুপম শ্রমনীতি প্রতিষ্ঠা করতে চাই। অদ্য বিকাল ৩ ঘটিকায় লালবাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা উপজেলার উদ্যেগে শ্রমজীবী মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক হারুনুর রশিদ খান উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা সভাপতি কামরুজ্জামান খান ফয়সলের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক আলী হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ, সিলেট অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা ফারুক আহমদ, জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, উপজেলা প্রধান উপদেষ্টা ও লালবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক হাফিজ আতিকুল ইসলাম, লালবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা দোকান সেক্টর সভাপতি পীর ফয়জুল হক ইকবাল, উপজেলা উপদেষ্টা আব্দুল মুহিত ও লুৎফর রহমান, সিলেট জেলা ট্রাক ইউনিয়নের কোষাধ্যক্ষ জুলহাজ হোসাইন বাদল, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইঞ্জিনিয়ার সুরমান আলী প্রমুখগণ। প্রোগ্রাম শেষে শতাধিক শ্রমজীবী মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।