সোমবার, জুন ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২ অক্টোবর ২০ ২০
৪:৪৭ অপরাহ্ণ

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে নগরীর ৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপন করা হয়েছে। 
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় ক্লাবের নেতৃবৃন্দ হোসনাবাদ এলাকায় গাছের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন। দিনব্যাপী বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। 
বৃক্ষরোপন কর্মসূচীতে নেতৃবৃন্দ বলেন, পরিবেশ সুরক্ষা এবং প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় বৃক্ষের কোন বিকল্প নেই। তাই বাসা-বাড়ির খালি জায়গায় বেশি বেশি করে গাছ লাগানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। 
বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ক্লাবের সাধারণ সম্পাদক ইয়ামিন আহমদ চৌধুরী মুন্না, সিনিয়র সদস্য গোপাল বাহাদুর, গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, যুগ্ম সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য তুষার বাহাদুর, অর্ণব বাহাদুর প্রমুখ। 

 

 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ