৫:৪৭ অপরাহ্ণ
বেদে সম্প্রদায়ের মধ্যে সিফডিয়ার খাদ্য বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট- তামাবিল সড়কের পরগণা বাজারে অস্থায়ীভাবে বসবাসকারী২০ টি বেদে পরিবারের মধ্যে গণ-মাধ্যম ও সমাজ উন্নয়ন মুলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড ম্যাস মিডিয়া সিফডিয়ার উদ্যোগে বিশিষ্ট সমাজ সেবী ও সিফডিয়ার উপদেষ্টা জুলকার নায়েনের সহযোগীতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
পবিএ রমজানে এইসব পরিবারের সদস্যরা রোজা রাখলে ও তাদের ঘরে সেহরি ও ইফতারের খাদ্য সামগ্রী নেই এই তথ্যাটি অবহিত হয়ে সিফডিয়ার উদ্দ্যোগে গত মঙ্গলবার বিকেলে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল, তৈল,পেয়াজ, ইত্যাদি।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিফডিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় প্রেসিডেন্ট আব্দুল বাতিন ফয়সল, সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ আব্দুর রশিদ, নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদার ও সিফডিয়ার অফিস সহকারী আফজল আহমদ প্রমুখ।