রবিবার, জুন ২১, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৭ নভেম্বর ২০ ২১
৮:১৫ অপরাহ্ণ

যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিকদের সাথে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি সভাপতির সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিকদের সাথে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি সভাপতির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টায় ওসমানীনগর উপজেলার ওমরপুরে এক সামাজিক অনুষ্ঠানে এ স্বাক্ষাৎ অনুষ্টিত হয়।

এসময় গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাব সেক্রেটারি আব্দুল আজীজ সহ নেতৃবৃন্দ যুক্তরাজ্য থেকে আগত সাংবাদিকদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় যুক্তরাজ্য থেকে আগত সাংবাদিকদের মধ্য উপস্থিৎ ছিলেন বাংলা কাগজের নির্বাহী সম্পাদক, চ্যানেল এস ও যমুনা টিভির প্রতিনিধি রিয়াদ আহাদ, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ইউকের প্রতিনিধি জয়নাল ইসলাম, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাব এর ট্রেজারার ও আইঅন টিভির বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাব এর সাংগঠনিক সম্পাদক ও বাংলা কাগজ এর স্টাফ রিপোর্টার আহমেদ কাবির, আব্দুর রহমান চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট এর প্রতিষ্টাতা চেয়ারম্যান ও বার্মিংহাম বাংলা প্রেস ক্লাব এর নির্বাহী সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের বার্মিংহাম প্রতিনিধি মোহাম্মদ আবু হায়দার চৌধুরী সুইট।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা বাবুল আহমদ, শিক্ষক হীরা চৌধুরী, ব্যাবসায়ী গোলশান আহমদ, বাবুল আহমদ সহ আরো অনেকে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ