বুধবার, জুন ২৪, ২০ ২৬
তিতাস( কুমিল্লা) প্রতিনিধি::
২৩ জানুয়ারী ২০ ২৫
৭:৩১ অপরাহ্ণ

তিতাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উদযাপন

কুমিল্লার তিতাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার বেলা ১ টায় তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের জগতপুর ভূইয়ার বাজারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এরআগে তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূইয়ার নিজ গ্রাম উজিরাকান্দি গ্রামে সমাহিত তাঁর বাবা মরহুম নুরুল হক ভূইয়ার কবর জিয়ারত করে তাঁর মরহুম পিতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূইয়া।

তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক হাজী মহসীন খানের সভাপতিত্বে এবং জগতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক ডেন্টিস জসিমউদদীনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জগতপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মারুফ হোসেন শিপলু, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো.জসিম উদ্দিন,উপজেলা জাসাসের যুগ্ম-আহবায়ক মো.সোহেল মুন্সি, ইউনিয়ন যুবদল নেতা জাপান প্রবাসী মো. ফারুক হোসেন, মো. ইউছুফ, ইতালি প্রবাসী মো. সালাউদ্দিন, মালেশিয়া প্রবাসী মো.তারেক সিকদার, শান্তাহাব,রেজাউলসহ আরও অনেক নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ