৯:৩৬ অপরাহ্ণ
হিন্দু পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটি গঠিত
বাংলাদেশ হিন্দু পরিষদের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সত্যব্রত করকে সভাপতি ও সঞ্জয় দেবকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন: শ্রী দীপঙ্কর শিকদার দিপু-প্রধান সমন্বয়কারী(বাংলাদেশ), শ্রী বাবুল চন্দ্র দাস -সিনিয়র সহ-সভাপতি (সৌদি আরব), শ্রী অনুপ কুমার দত্ত -সিনিয়র সহ-সভাপতি (বাংলাদেশ), শ্রী জগদ্বন্ধু ধর -সিনিয়র- সহ-সভাপতি (যুক্তরাষ্ট্র), শ্রী অরূপ কান্তি শ্যাম চৌধুরী -সিনিয়র সহ-সভাপতি (যুক্তরাষ্ট্র), শ্রী হারান কান্তি সেন -সিনিয়র সহ-সভাপতি (যুক্তরাষ্ট্র), শ্রী মলয় কান্তি দেব-সিনিয়র সহ-সভাপতি (ইতালি), শ্রী সাজন মিশ্র- সহ-সভাপতি (বাংলাদেশ), শ্রী মহাদেব মন্ডল- সহসভাপতি (বাংলাদেশ), অ্যাডভোকেট সুমন কুমার রায়- সহ-সভাপতি ও মুখপাত্র (বাংলাদেশ), শ্রী দেবাশীষ সাহা- সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ)। শ্রী সুজিত মৃধা- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সাইপ্রাস)। শ্রী দেবাশীষ ভট্টাচার্য্য- অর্থসম্পাদক (ফ্রান্স)। দীপক মল্লিক -সহ-সাংগঠনিক সম্পাদক (কাতার)। শ্রীমতি অনামিকা রায় -মহিলা বিষয়ক সম্পাদিকা (যুক্তরাষ্ট্র)।