৪:২৮ অপরাহ্ণ
শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
সোমবার (৮ই মার্চ) বিকেলে ক্যা¤পাসের গোলচত্বরের সামনে অফিসার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের নিয়ে কেক কেটে এ দিবস উদযাপন করা হয়। এসময় শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন স্বরূপ অ্যাসোসিয়েশনের সকল নারী সদস্যকে ফুল উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের সভাপতি মো. তাজিম উদ্দিন, সাধারণ স¤পাদক সিরাজুল ইসলাম উজ্জ্বল, সহ-সাধারণ স¤পাদক অশোক বর্মন অসীম, কোষাধ্যক্ষ মো. রবিউল ইসলাম, সদস্য আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার ও মো. ফখর উদ্দিনসহ অ্যাসোসিয়েশনের সকল নারী সদস্য।
অ্যাসোসিয়েশনের সভাপতি মো. তাজিম উদ্দিন বলেন, নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে করেছে সমঅংশীদারিত্ব। আর তাই সারা বিশ্বে বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি। বর্তমানে ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্রবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশ দিবসটি পালন করে আসছে। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি পালন করছে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে।এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য- ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’।