১০ :০ ০ পূর্বাহ্ণ
দক্ষিণ সুরমা অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির মানববন্ধন
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষনে জড়িত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে দক্ষিণ সুরমা অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি।
গত ৩০ সেপ্টম্বর বুধবার সকাল ১১ টায় হুমায়ূন রশীদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব শিক্ষানবিশ আইনজীবী মনির আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক আব্দুস ছত্তার মামুন, সাদিক খান, দিদার আহমদ, আনোয়ার আহমদ, সালাউদ্দিন মিরাজ, মটর মেকানিক্স সিলেট জেলা শাখার সাংগনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দক্ষিণ সুরমা মানবাধিকার কমিশন সদস্য শ্রী উজ্জ¦ল রঞ্জন চন্দ, আ.ফ.ম. সারওয়ার, মাহবুব আহমদ শাওন, নাজিম, আব্দুস সুবহান, দিদার আহমদ (২), রাব্বি আহমদ, সামিম আহমদ, মনসুর আহমদ, গিয়াস উদ্দিন, তানজিম আহমদ, দেওয়ান খালেদ আহমদ, ফরহাদ আহমদ,নাহিদ আহমদ, প্রমুখ। এছাড়াও সর্র্বস্তরের ছাত্রসমাজ, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘৃণ্য এসব অরাধীদের দ্রুত বিচার করে সিলেটবাসীকে কলঙ্কমুক্ত করতে হবে। এসব অপরাধীদের এমন শাস্তি দিতে হবে যাতে আর কেউ এ ধরনের ঘৃণ্য অপরাধ করার সাহস না করে। বিশেষ করে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে তরুণী ধর্ষণের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করে কলেজে নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান বক্তারা। বিজ্ঞপ্তি