৫:১৯ অপরাহ্ণ
তালামীযে ইসলামিয়া দেশ ও জাতির কল্যানে কাজ করে যাচ্ছে --মো. জাহেদুর রহমান
৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজারে তালামীযের সেমিনার
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান বলেন, তালামীযে ইসলামিয়া দেশ ও জাতির কল্যানে কাজ করে যাচ্ছে। অসহায় বণি আদমের খেদমতের পাশাপাশি এ দেশের ছাত্রসমাজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বিদা বিশ্বাস লালনে সচেষ্ট থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের মাধ্যমে কাজ করে যাচ্ছে। তিনি আরোও বলেন, তালামীয একটি আদর্শ কাফেলার নাম।
যে কাফেলা ১৯৮০ সালের ১৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা হয়ে ৪৩ বছর পেরিয়ে বর্ণাঢ্য ইতিহাসে সফলতার এক মূর্তপ্রতিক হিসেবে সোনালী ইতিহাস রচনায় সক্ষম হয়েছে। তালামীয কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তালামীয একটি আদর্শের নাম। যার কর্মীরা পদপদবির ধারধারেনা। তারা নেতা হয়ে নয়; কর্মী হয়ে কাজ করে আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে বাতিল আকিদার বিরুদ্ধে লড়াই করে এ দেশের ছাত্রসমাজেকে সুন্নীয়তের পতাকাতলে আশ্রয় প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায়।
১৮ ফেব্রুয়ারি শনিবার, বিকাল ৩টায় শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টের হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলার উদ্যোগে সংগঠনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা সভাপতি এম কাওছার আহমদ'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির খান এর সঞ্চালনায় সেমিনারে উদ্ভোধনী বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ'র সভাপতি মুফতি মাওলানা মো. শামছুল ইসলাম ও প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক এম এ জলীল।
জেলা সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশীদ এর স্বাগত বক্তব্যে শুরু হওয়া সেমিনারে উপস্থিত ছিলেন- সংগঠনের মৌলভীবাজার জেলা সহ সভাপতি শাহেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক আবুল কাশেম, আলী রাব্বী রতন, সিলেট পশ্চিম জেলার সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, মৌলভীবাজার জেলা সহ সাংগঠনিক সম্পাদক আফসার ইবনে রহিম, রাশেদ আহমদ, প্রচার সম্পাদক শাহ সামায়ূন কবির, সহ প্রচার সম্পাদক মুস্তাকুর রহমান সাদিক, আজিজুল ইসলাম রিয়াদ, আফজাল হোসেন সাজু, সহ অফিস সম্পাদক এনামুল হক চৌধুরী, রাজনগর উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, শ্রীমঙ্গল পৌর সভাপতি নাজমুল ইসলাম, সফাত আলী সিনিয়র মাদরাসা সভাপতি রাসেল আহমদ, টাউন কামিল মাদরাসা সহ সভাপতি হাফিয আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী হোসাইন মিতুল, সদর উপজেলা সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রাফি, শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সালেহ, পৌর সাধারণ সম্পাদক মো. রুমেন চৌধুরী, কমলগঞ্জ পৌর সাধারণ সম্পাদক তৌহিদ আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস চৌধুরী, কুলাউড়া উপজেলা সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক প্রমুখ।