৭:২৯ অপরাহ্ণ
সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক ছালেহ
চাঁদনীঘাট নতুন ও পুরাতন মটর পার্টস বহুমুখী সমবায় সমিতির নির্বাচন
চাঁদনীঘাট নতুন ও পুরাতন মটর পার্টস বহুমুখী সমবায় সমিতি লিমিটেড রেজি নং- ৩২/৯৪ইং এর কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
১৫ জানুয়ারী রোববার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে সমিতির কার্যালয় সিলেট নগরীর দক্ষিণ সুরমার চাঁদনীঘাটস্থ এইচ. রহমান মন্টু মিয়া মার্কেটে ব্যবসায়ী ভোটারগণ ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে বিকালে প্রধান নির্বাচন কমিশনার মোঃ আকতার রশিদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে আক্তারুজ্জামান ১১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মন্টু মিয়া পেয়েছেন ৪৪ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মুনির মুদি, সাধারণ সম্পাদক মোঃ ছালেহ আহমদ, কোষাধ্যক্ষ রুহুল আমীন তারেক, সদস্য- শামীম আহমদ।
নির্বাচন কমিশনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আহমদ, সহকারী কমিশনার হিসেবে মোঃ জিল্লুর রহমান ও মোঃ আউয়াল আহমদ দায়িত্ব পালন করেন। নির্বাচনে সহযোগিতা করেন অন্তর্বতীকালীন সভাপতি আব্দুল বাছিত মুকুল, মোঃ শাহ আলম জুনেদ, আব্দুল জলিল প্রমুখ। নির্বাচন চলাকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নির্বাচন পরিদর্শন করে মুগ্ধ হন।
নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় চাঁদনীঘাট নতুন ও পুরাতন মটর পার্টস বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যবৃন্দ ও ব্যবসায়ীদের প্রতি ধনব্যাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।