বুধবার, ডিসেম্বর ১০ , ২০ ২৫
বিজ্ঞপ্তি:
৯ নভেম্বর ২০ ২৪
১০ :৫৩ অপরাহ্ণ

এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স (এআইটি) এর চিল্ড্রেন কম্পিটিশন সম্পন্ন
বৃটেনের সর্বদলীয় উলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম

গত ৩০ অক্টোবর ২০২৪ইং বুধবার পূর্ব লন্ডনের ফোর্ড স্কোয়ার মসজিদে এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকে’র উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও আঁড়ম্বরপূর্ণ পরিবেশে সূরা ও কুরআন শরীফ তিলাওয়াত এবং নামাযের সংশ্লিষ্ট দোয়া তাসবিহ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

এতে স্হানীয় মসজিদ, ইভিনিং মাদ্রাসা ও মক্তব থেকে তিন শতাদিক ছাত্র - ছাত্রীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শুরুর পূর্বে সংগঠনের সভাপতি মাওলানা ছালেহ আহমদ ভূইয়া উপস্তিত সকল ছাত্র ছাত্রী এবং প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশেষ করে যে সকল বিচারকমন্ডলীদের ঐকান্তিক সহযোগিতা জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ছাত্র - ছাত্রীদেরকে মেডেল প্রদান করা হয়। উল্লেখ্য যে, প্রতিযোগিতায় যারা সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্হান লাভ করবেন তাদের ফলাফল অচিরেই প্রকাশ করা হবে এবং আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।

পরিশেষে প্রতিযোগিতার সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা ও সহযোগিতায় ইসি মেম্বারগণের যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ