বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
২২ এপ্রিল ২০ ২৬
৩:২৮ অপরাহ্ণ

স্কুল পড়ুয়া ৩০ শিক্ষার্থী পেল নতুন বাইসাইকেল

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ৩০ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ও এসোসিয়েশন অব ওয়াকার্স ফর অল্টারনেটিভ রুরাল ডেভেলপমেন্ট- এওয়ার্ড এর বাস্তবায়নে এই বাইসাইকেলগুলো দেওয়া হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সদস্য শওকত আলী বাবুলের সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর প্রোগ্রাম এওয়ার্ডের ফারুক আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রাক্তন মেম্বার আব্দুল জলিল, শামসুদ্দিন শুকুর, ইলিয়াছুর রহমান, মেম্বার লিটন আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারি শিক্ষক আব্দুল হামিদ, শফিকুল ইসলাম, জালাল আহমদ, এরিয়া ম্যানেজার এওয়ার্ডের মোহাম্মদ নজরুল ইসলাম, হিসাবরক্ষক ওবায়দুল হক, সুবল চন্দ্র পাল, অফিস সহকারি আব্দুল কুদ্দুস, মাঠকর্মী খোকন সরকার প্রমুখ।

অনুষ্ঠানে পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয়ন অ্যান্ড কলেজের ৩০ জন ছাত্রীকে ওই বাইসাইকেল হস্তান্তর করেন অতিথিরা। এমন উদ্যোগে দূরের বাড়ি থেকে এসব শিক্ষার্থীদের আর কষ্ট করে পায়ে হেঁটে বিদ্যালয়ে আসতে হবেনা। এমন উপহার পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ